ব্যাপক চাহিদার কারণে রাজধানীতে অ্যাপের মাধ্যমে বৈধতা পায় রাইড শেয়ারিং সার্ভিস। তবে এখন তা যেন অনিয়ম ও অতিরিক্ত ভাড়ায় রাজপথের ভোগান্তি। বাইকারদের স্বেচ্ছাচারিতায় কয়েক বছরেই বন্ধ হয়ে গেছে সেবা চালু করা ১৩টি রাইড শেয়ারিং মোবাইল অ্যাপ। অবৈধ রাইডারদের দৌরাত্ম্য কমাতে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস সড়ক পরিবহন কর্তৃপক্ষের।



