
টানা কয়েক দিন ধরে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু জেলায় চলমান শৈত্যপ্রবাহ কমে যেতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত-দিনের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। তবে আজ থেকে আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



