
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মো. এখলাস মিয়া (৭০) নামে আরও এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে এবারের ইজতেমায় চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মো. এখলাস মিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। মো. এখলাস মিয়া নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা।



