
টঙ্গী ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে তিন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১২ শিক্ষার্থী ঢাকা ও ময়মনসিংহে হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ঢালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান।
নিহতরা হল- জেলার গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে মো. নাঈম আকন্দ (১৩), ভালুকার পাইলাবর এলাকার ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৯) এবং ফজলু হক (১৮)। তার বাবার নাম জানা যায়নি।
তারা সবাই ভালুকার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী।
ট্রাকে থাকা মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, “ওই কওমি মাদ্রাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান।



