
দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেছে। সবচেয়ে বেশি ছিল বরিশালে ১৯ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
উত্তরাঞ্চলে তাপমাত্রা সে তুলনায় অনেক কম। আজ শনিবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুসারে, দিনগত রাতের তাপমাত্রা অন্তত এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
দিনাজপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর ডিমলায় ১০ দশমিক আট, কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা মনে করছেন, রাতের তাপমাত্রা দুই সেলসিয়াস কমে গেলে বিক্ষিপ্তভাবে আরও কয়েকটি জেলা শৈত্যপ্রবাহের আওতায় চলে আসতে পারে।



