
আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। রোববার দুপুরে খুলনার ফুলতলা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, চারটি ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলার বিষয়ে বৈঠক করা হয়েছে। খুলনার ৯টি উপজেলায় তিন ধাপে নির্বাচন হতে পারে বলে জানান তিনি।



