
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কথিত আব্বা বাহিনীর প্রধান বাছের উদ্দিন এলাকায় ফিরেছেন। তিনি এই বাহিনীর মাঠের নেতা আফতাব উদ্দিন ওরফে রাব্বির বাবা। বাছেরকে ঘিরে আবারও সক্রিয় হয়েছেন বাহিনীর সদস্যরা। এতে এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
আব্বা বাহিনীর টর্চার সেলে সাইফুল ইসলাম ওরফে রাসেল নামের নিজেদেরই এক সদস্যকে নির্যাতন করে হত্যার পর থেকে আব্বা বাহিনী পরিচালনার দায়িত্বে থাকা বাবা-ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে রাসেল হত্যার ঘটনায় ছেলে আফতাব পুলিশের হাতে গ্রেপ্তার হলেও বাবা বাছের ছিলেন পলাতক।



