
১৯ বছর কেটে গেলেও অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিচার হয়নি; ‘হত্যার রহস্য উদ্ঘাটন ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্নের’ দাবি জানিয়েছে তার পরিবার।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলা করে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা কিবরিয়াকে। সেদিনের হামলায় প্রাণ হারান কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদাসহ আরও তিনজন।



