ক্র্যাকডাউনের বিরোধিতা করলেও সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আছে যুক্তরাষ্ট্রের: ম্যাথিউ মিলার

বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের চলমান ক্র্যাকডাউন বা দমন-পীড়নের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটি মনে করে, এরপরও বাংলাদেশের সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের আছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের বিষয়ে আপনাদের সর্বশেষ প্রেসনোটে আমরা দেখেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। এই ক্ষেত্রগুলোর মধ্যে আছে—সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা। কিন্তু প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) আনুষ্ঠানিকভাবে স্বাগত না জানিয়ে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে কাজ করা কীভাবে সম্ভব? 

বিস্তারিত পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top