
জাতীয় সংসদকে কার্যকর করতে সব সদস্যের গঠনমূলক ভূমিকার প্রত্যাশায় শুরু দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় এ সংসদ এক ‘নব অধ্যায়’ সংযুক্ত করেছে।
মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম দিনে স্পিকারের এ বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন জানান সংসদ সদস্যরা।
এ সময় রেকর্ড স্বতন্ত্র সংসদ সদস্য ও সবচেয়ে ছোট বিরোধী দল নিয়ে যাত্রা শুরু করা এবারের সংসদকে জনগণের প্রত্যাশা পূরণের মূল চালিকাশক্তি হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন টানা চতুর্থবার স্পিকারের দায়িত্বে আসা শিরীন শারমিন।



