
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল ব্যবসার সঙ্গে জড়িতরা একে অপরকে দোষ দেন। তারা শেয়ালের চেয়েও ধূর্ত। কথায় কথায় বলেন, সরকারকে সাহায্য করছে, বরং তারাই সরকারের কাছ থেকে সবধরনের সুযোগ-সুবিধা ও ঋণ নিয়ে সেই টাকায় গাড়ি-বাড়ি করছেন। আর বলেন, ব্যবসা নেই। মিল চালাতে পারছিনা।
আজ রোববার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মিল মালিক, আড়তদার, কর্পোরেট প্রতিষ্ঠান ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।



