
দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত মাসে ১৪৬ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬ কেজি ৬২০ গ্রাম সোনা, ১৪টি ট্রাক, ১টি বাস, ৭টি পিকআপ, ৩টি প্রাইভেট কার, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৫৯টি মোটরসাইকেল। এ ছাড়া প্রসাধনী সামগ্রী, ইমিটেশন গয়না, শাড়ি, বিভিন্ন ধরনের পোশাক, কাঠ, চা–পাতা, কয়লা ও কষ্টিপাথরের মূর্তি জব্দ করা হয়েছে।



