
শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তা বিদেশ ভ্রমণে গেলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার ছয় মাসের কারাদণ্ডের রায় স্থগিতের আপিল ট্রাইব্যুনালের আদেশ চ্যালেঞ্জ করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে নিষেধাজ্ঞা দিতে গতকাল রোববার হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।



