
সিরাজগঞ্জের তাড়াশে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট বাসা থেকে স্কুলপড়ুয়া মেয়েসহ স্বামী-স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে তালাবদ্ধ ওই ফ্ল্যাটে গিয়ে তালা ভেঙে ঢুকে বাসার মালিক বিকাশ সরকার, স্ত্রী স্বর্ণা সরকার ও তদের মেয়ে তুষি সরকারের গলাকাটা মরদেহ শনাক্ত করে পুলিশ।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ পরিদর্শক নুরে আলম মঙ্গলবার সকাল ৮টার দিকে জানান, তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।



