
নীলফামারীতে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল ইসলাম মোল্লা ওরফে বাবু নামে এক ব্যবসায়ী। আজ শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তাঁর বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)।



