
আলোচিত দ্রুত বিচার আইনের মেয়াদ ধাপে ধাপে না বাড়িয়ে এটিকে স্থায়ী করতে যাচ্ছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিসপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “২০০২ সালে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন করার সময় এর মেয়াদ ছিল দুই বছর। পরে কয়েক ধাপে আইনটির মেয়াদ দুই-তিন বছর করে বাড়ানো হয়। আইনটির মেয়াদ ২০২৪ সালের ৯ এপ্রিল শেষ হবে।



