নির্বাচনকে সামনে রেখে প্রশাসন গুছিয়ে আনছে সরকার। ফলে এরই মধ্যে বিভিন্ন বড় ধরনের পদোন্নতি হয়েছে। সামনে হতে যাচ্ছে আরও পদোন্নতি এবং এতে সচিব পদে বিবেচনায় রয়েছেন বিসিএসের ১৩তম ব্যাচের কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, এগুলো নির্বাচনী পদোন্নতি। এতে রাজনৈতিক স্বার্থ হাছিল হবে কিন্তু সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষিত হবে না।



