
নোয়াখালীর বেগমগঞ্জে একটি ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করার সময় লোহার পাইপ পল্লী বিদ্যুতের লাইনের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কিসমত করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নরোত্তমপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র সাহাব উদ্দিন কাজল দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় মারা গেছেন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের সোনাপুর (বদরপুর) গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৩) ও উত্তর ওয়াবদা গ্রামের মো. জালাল মজুমদারের ছেলে শাকিল (২০) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ডাগর গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে কামরুল হাসান (৩০)।



