
আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে সচিবদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সচিব সভার সারসংক্ষেপ তুলে ধরে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সচিব সভা হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নতুন সরকারের প্রত্যাশা ও নির্দেশনার কথা শুনতে চান সচিবরা।



