
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় সঠিকভাবে দোষী নির্ণয়ে তদন্তের জন্য প্রয়োজনে ৫০ বছর সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, জোর করে তদন্ত প্রতিবেদন দেওয়ানো ঠিক হবে না।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
এর আগে তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আলোচিত ধর্ষণ ঘটনাসহ আরও কয়েটি ঘটনার দ্রুত বিচারের উদাহরণ দেন।



