
অনলাইনে শিশুদের সুরক্ষা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের শুনানিতে তোপের মুখে পড়েছেন মেটার প্রধান মার্ক জাকারবার্গ। ফেসবুক ও ইনস্টাগ্রামে যৌন হয়রানির শিকার হয়ে মৃত শিশুদের অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি নিয়ে গতকাল বুধবার মার্কিন কংগ্রেসের শুনানিতে মেটা, টিকটক ও এক্সের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন। পাঁচ নির্বাহীর পেছনে অনলাইনে যৌন নিপীড়ন বা হয়রানির শিকার হয়ে মৃত সন্তানদের ছবি নিয়ে বসে ছিলেন অভিভাবকেরা। উত্তেজনার এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত বাবা–মায়ের দিকে ফিরে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ।



