
কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, ‘বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় আমরা সতর্ক অবস্থানে আছি। সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের টহল জোরদার করেছি। জনবল বাড়িয়েছি। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম বাড়িয়েছি।’
এরশাদ আলী আরও বলেন, ‘আমরা সার্বক্ষণিক মনিটর করছি। আমাদের অবস্থান হচ্ছে মেরিটাইম নিরাপত্তায় সামুদ্রিক যে নিরাপত্তা আছে, সেই নিরাপত্তার কোনো ব্যত্যয় ঘটতে দেব না। এ বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ।’



