
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজনৈতিক দলকে দমন করার জন্য দ্রুত বিচার আইন করা হয়নি। এ আইনের মাধ্যমে জ্বালাও-পোড়াও, সহিংসতাসহ অপরাজনীতি বন্ধ করা গেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিশেষ অপরাধের বিচার দ্রুত করার জন্য আইনটি স্থায়ী করা হয়েছে।
অনলাইনে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।



