বুধবার থেকে ফের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন জায়গায় বুধবার (৩১ জানুয়ারি) থেকে আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত হালকা বৃষ্টি চলতে পারে। এমন আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। 

তিনি বলেন, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

রাজশাহী, পাবনা, নওগাঁ এবং চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

বিস্তারিত পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top