
মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং নতুন করে দেশটি থেকে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে সরকার বিশেষভাবে নজর রাখছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র সেহেলী সাবরীন।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাখাইনে চলমান সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে এই সংঘাতে বাংলাদেশ বা আমাদের নাগরিক যেন কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য বিশেষভাবে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে নতুন করে যেন অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।



