
মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত ১৪ সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।
তাদের বান্দরবানের তমব্রু বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে বলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “ওরা ১৪ জনের মত। ওদের বিজেপি বা বর্ডার গার্ড পুলিশ বলে।
“আপনারা জানেন আরাকান আর্মির সাথে ওদের ফাইট হচ্ছে। এক পর্যায়ে তারা এখানে এসে আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে মিয়ানমার সরকারের সাথে আমাদের কথা হচ্ছে।”



