
মধ্যপ্রাচ্যের দেশি লিওনেল মেসির সেরা সাফল্য এসেছে ২০২২ সালে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। গত বছর সৌদি আরবে গিয়ে প্রীতি ম্যাচ জিতে এসেছেন মেসি। আর্জেন্টিনার ফরোয়ার্ড তখন খেলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।
এক বছর ব্যবধানে অন্য ক্লাবের হয়ে সৌদি আরবে খেলতে গেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের এবার খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। এবার তিনি দেখছেন মুদ্রার উল্টো পিঠ। জিততেই পারছে না মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় আল হিলালের কাছে ক্লাব প্রীতি ম্যাচে গত ২৯ জানুয়ারি লড়াই করেও হেরে যায় মায়ামি। সেই ম্যাচে মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছিল আল হিলাল। এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন মেসি। তিন দিনের ব্যবধানে গত রাতে একই মাঠে ক্লাব প্রীতি ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল আল নাসর। জয় তো দূরে থাক, ন্যুনতম প্রতিরোধও গড়তে পারেনি মায়ামি। আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় মায়ামি।



