
রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার কথা না এবং বাড়লে প্রশাসন ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ বিষয়ে অংশীজনদের আয়োজিত সভায় এ মন্তব্য করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘রমজানে ব্যবহৃত খাদ্যপণ্য, যেমন: ছোলা, খেজুর, চিনিসহ অন্যান্য জিনিসের সরবরাহ স্বাভাবিক রাখতে গতবার যে পরিমাণ এলসি খোলা হয়েছে, তার থেকে অনেক বেশি এলসি এবার খোলা হয়েছে।’



