বাজারে ইলিশ কিনতে গেলে পেটে ডিম আছে কি না, ক্রেতারা জানতে চান। আবার বিক্রেতারা বলেন, একদম ডিম ছাড়া ইলিশ। তাহলে কি বাজারে যত ইলিশ পাওয়া যায়, তার সবই নারী ইলিশ? খুবই সম্ভাবনা থাকে যে, ইলিশের পেট ভর্তি ডিম। অথচ পুরুষ ইলিশ যেন অমাবস্যার চাঁদ। কিন্তু পুরুষ ইলিশ কোথায় যায়?



