
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কোটি ১৫ লাখ টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এম মাসুদ ইমাম নামের ৬১ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় নামেন।



