
দেশের বেশিরভাগ আঞ্চলে ঘন কুয়াশা এবং কয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
জানুয়ারির মাঝামাঝি সময় থেকে দেশজুড়ে শীতের যে দাপট চলছে, মাসের বাকি দিনগুলোতেও প্রায় একই রকম আবহাওয়া থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। এই দুই জেলায় থার্মোমিটারের পারদ নেমেছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে সর্বনিম্ন।



