
শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ অপরাধী ও জঙ্গির মতো কারাগারে আটক বিশেষ প্রকৃতির বন্দীদের আদালতে হাজির বা অন্যত্র স্থানান্তরের সময় আনা-নেওয়ার পথে ডান্ডাবেড়ি পরানোসংক্রান্ত পরিপত্র অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কারা মহাপরিদর্শকের পক্ষে ২০২২ সালের ২১ নভেম্বর অতিরিক্ত কারা মহাপরিদর্শক পরিপত্রটি জারি করেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। আদেশের আগে আদালত বলেন, শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ ও জঙ্গি ছাড়া অন্যদের ক্ষেত্রে এটি (ডান্ডাবেড়ি) পরানো যাবে না। আইন অনুযায়ী করতে হবে।



