
মিয়ানমারে সংঘাত চলার মধ্যে বাংলাদেশে মর্টার শেল ছিটকে আসার ঘটনায় নজর রাখার পাশাপাশি দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
মর্টার শেল ছিটকে আসার বিষয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “সেখানে আরাকান আর্মি এবং মিয়ানমারের আর্মি, সরকারি বাহিনী দুটির মধ্যে সংঘাত চলছে। সেই সংঘাতেরই মর্টার শেল আমাদের দেশে এসে পড়েছে।



