
রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সাজেকের মাচালংয়ের ব্রিজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অটুলাল চাকমা এই তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, নিহত দুজন বাঘাইহাট সাজেক সড়কের মাচালং ব্রিজপাড়ার ব্রিজের কাছের দোকানে চা পান করছিলেন। এ সময় সাদা পোশাকের চারজন অস্ত্রধারী এসে দুজনকে গুলি করে পালিয়ে যায়। তাতে ইউপিডিএফ সদস্য দীপায়ন চাকমা ও আশীষ চাকমা ঘটনাস্থলেই নিহত হন। লাশ দুটি পুলিশ উদ্ধার করেছে।



