
সরকারি ও বেসরকারিভাবে হজ নিবন্ধনের সময় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
নিবন্ধনের সময়সীমা এর আগে তিন ধাপে বাড়িয়ে ছিল ১ ফেব্রুয়ারি করা হয়েছিল।
বিশেষ বিবেচনায় সময়সীমা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে আজ শুক্রবার ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।



