
সুদে ও আত্মীয়-স্বজনের কাছে ১৫ লাখ ঋণ করে গত বছর ইতালিতে গিয়েছিলেন কুমিল্লার যুবক সুমন মিয়া (২৫)। গত বুধবার রোমে একটি গির্জার পেছন থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। দূতাবাস ও পুলিশের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়, সুমন আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় ইতালিপ্রবাসী কুমিল্লার এক যুবক ফেসবুকে লিখেছেন, ইতালিতে গিয়ে ৭ মাস যাবৎ কোনো কাজ না পাওয়ায় হতাশায় আত্মহত্যা করেছেন সুমন নামের এক যুবক।
কুমিল্লার হোমনা উপজেলার নিলখী গ্রামের বারেক মিয়ার ছেলে সুমন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। মুন্সিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা করেছেন সুমন।



