
চট্টগ্রামের রোগীদের জন্য নতুন আশা নিয়ে গত শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩২ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যার দ্বিতীয় ইউনিট যাত্রা শুরু করেছে।
গত কয়েক দশক ধরে চমেক হাসপাতালে রোগীর সংখ্যা খুব দ্রুত বাড়লেও আইসিইউ শয্যার সংখ্যা শামুকের গতিতে বেড়েছে।
ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাঁচ দশকে সাধারণ শয্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করলেও আইসিইউ শয্যা সংখ্যা নামমাত্র বেড়েছে।
চমেক হাসপাতাল ১৯৫৭ সালে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল থেকে যাত্রা শুরু করে ও পরে ১৯৬০ সালে নগরীর কেবি ফজলুল কাদের রোডে মাত্র ১২০ শয্যা ও কয়েকটি সরঞ্জাম পরিষেবাসহ বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। তখন হাসপাতালে আইসিইউ সেবা ছিল না।
বিগত ছয় দশকে চমেক হাসপাতালকে কয়েক ধাপে ১৯৬৯ সালে ৫০০ শয্যায়, ১৯৯৬ সালে ৭৫০ শয্যায় এবং ২০০১ সালে এক হাজার ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু তখনো হাসপাতালে কোনো আইসিইউ সেবা চালু করা হয়নি।



