
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ। গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে প্রিলিতে অংশ নিতে আবেদন করেছেন সোয়া তিন লাখেরও বেশি চাকরিপ্রার্থী। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে।
অথচ একই দিনে আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি রয়েছে। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সূচি রয়েছে ওইদিন। এছাড়া ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চূড়ান্ত ভর্তি পরীক্ষাও একই দিনে অনুষ্ঠিত হবে।



