
নিয়ম মেনে আবারও সমন্বয় করা হয়েছে এলপিজির দাম, যেখানে চলতি মাসের জন্য এ বোতলজাত পেট্রোলিয়াম গ্যাসের দাম কেজিপ্রতি ৩ টাকা ৪৬ পয়সা বাড়ানো হয়েছে।
এতে প্রতি কেজি বোতলজাত এ গ্যাসের জন্য ক্রেতাদের এখন গুনতে হবে ১২২ টাকা ৮৬ পয়সা।
এর আগে গত ২ জানুয়ারি বোতলজাত এ গ্যাসের দাম কেজিতে ২ টাকা ৩৮ পয়সা বাড়িয়ে ১১৯ টাকা ৪০ পয়সা করা হয়েছিল।
নতুন দাম সমন্বয়ের পর সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার আগের মাসের ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বেড়ে ১ হাজার ৪৭৪ টাকা হয়েছে।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম বাড়ানোর ঘোষণা দেয়।



