গুজবের শেয়ার বাজারে, সোনার হরিণের খোঁজে ব্যস্ত সবাই। আর সেই সোনার হরিণ ধরতে গিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেকেই এখন সর্বশান্ত। যতটুকু অবশিষ্ট আছে, ভালো শেয়ারের পেছনে ছুটে, তাও আটকে আছে ফ্লোরে। আর এখনও যারা সোনার হরিণ খুঁজছেন, তারা গুজবে ভর করেই ঝুঁকছেন দীর্ঘদিন বন্ধ থাকা বা লোকসানি প্রতিষ্ঠানের শেয়ারের দিকে। আর এই সুযোগে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বেশ কয়েকটি চক্র।



