
চলতি বছরের প্রথম প্রান্তিকে ডলার দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে পারে বাংলাদেশ।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন বলেন, ‘আমরা এ বছরের প্রথম প্রান্তিকে এই পদ্ধতি চালু করতে চাই। আমরা মনে করি বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং জল্পনা-কল্পনা কমে গেছে। এটা সবার জন্য ভালো খবর।’
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবিবি ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতাদের মধ্যে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।



