
শেয়ার দরের সর্বনিম্ন সীমা বা ‘ফ্লোর প্রাইস’ তুলে নেওয়ায় দুদিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন চললেও বুধবার ফের দরপতন দেখছে ঢাকার পুঁজিবাজার।
এদিন আড়াই ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে গেছে, পড়ে গেছে অধিকাংশ শেয়ারের দাম।
সপ্তাহের চতুর্থ দিন বুধবার সকাল ১০টায় বাজার শুরু হয়েছিল সূচকের ঘরে আগের দিনের ৬ হাজার ২৭৬ পয়েন্ট নিয়ে।
শুরুতে সূচক ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু ১৫ মিনিট পর শুরু হয় পতন। বেলা পৌনে ১১টায় সূচক নেমে যায় ৬ হাজার ২৬১ পয়েন্ট।
এরপর বাজারে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা যায়। বেলা পৌনে ১২টায় সূচক বেড়ে হয় ৬ হাজার ২৮৯ পয়েন্ট। কিন্তু এরপর আবার পতন। নামতে নামতে বেলা সাড়ে ১২টায় সূচক পৌঁছায় ৬ হাজার ২৪৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কম।



