
দীর্ঘ দেড় মাস পর ভারত থেকে ৭৫ টন আলু নিয়ে ভারতীয় ৩টি ট্রাক দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আজ শনিবার বগুড়ার মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব আলু আমদানি করেছে বলে হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে।
প্রথমে বেলা ২টা ৪০ মিনিটে ভারতীয় একটি ট্রাকে করে ওই আমদানিকারক প্রতিষ্ঠান ২৫ টন আলু হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। পরে বিকেল ৪টার দিকে আরও ২টি ট্রাকে করে ওই আমদানিকারক প্রতিষ্ঠান আরও ৫০ টন আলু নিয়ে আসে।



