
চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫৭২ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন উদ্যোক্তারা। মাসটিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের জানুয়ারিতে রপ্তানি হয়েছিল প্রায় ৫১৪ কোটি ডলারের পণ্য। তবে প্রবৃদ্ধি হলেও জানুয়ারি মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।
সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৭৬ কোটি ৪০ লাখ ডলার, লক্ষ্যমাত্রা থেকে কম আদায় হয়েছে দশমিক ৬৯ শতাংশ।



