বাংলাদেশে ডিমের বাজারে প্রায়ই অস্থিরতা দেখা যাচ্ছে। সম্প্রতি এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়ে বিক্রি হয়েছে ১৮০ টাকায়, যাকে দেশটির ইতিহাসে ডিমের সর্বোচ্চ দাম বলা হচ্ছে। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেও ডিমের দাম বেড়েছিল। কিন্তু বাংলাদেশে ডিমের দাম কারা নির্ধারণ করে এবং কীভাবে সেটি নির্ধারিত হয়?



