‘বাবুগিরি’ চিন্তায় ক্ষতি ৫২৪ কোটি টাকা

অল্প সময়ে দীর্ঘপথ পাড়ি দিতে সাধারণত ৫০ থেকে ১০০ কিলোমিটার দীর্ঘ সড়কে এক্সপ্রেসওয়ে করা হয়। অথচ পূর্বাচল সড়কে এক্সপ্রেসওয়ে করা হয়েছে মাত্র ১২ কিলোমিটার সড়কে, যার দুই প্রান্তে রয়েছে সরু সড়ক। মাঝখানে চার লেনের এই এক্সপ্রেসওয়ে নিছক ‘বাবুগিরি’ চিন্তা বলে মনে করছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। তাদের হিসাবে অদূরদর্শী এমন পরিকল্পনায় সরকারের ক্ষতি হয়েছে অন্তত ৫২৪ কোটি টাকা। অর্থাৎ ৭৬৪ কোটি টাকায় তৈরি ওই সড়কে রাজধানীর সড়কের আদলে নির্মাণ করলে খরচ হতো সর্বোচ্চ ২৪০ কোটি টাকা।

অনুসন্ধানে জানা গেছে, ঢাকা মহানগরীর সড়কগুলোর নির্মাণ ও সংস্কার কাজ করে ঢাকা সিটি করপোরেশন। এই নগর সংস্থা এখন উত্তর ও দক্ষিণ দুটি নামে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হচ্ছে। ঢাকার দুই নগর সংস্থার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, এক লেনের প্রতি কিলোমিটার সড়ক নর্দমা সংযোগসহ নির্মাণে তাদের খরচ পড়ছে সাড়ে ৩ কোটি টাকা। তবে নর্দমার অংশ বাদ দিলে সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ টাকা খরচ হয়। এই হিসাব ধরলে রাজউক পূর্বাচল সড়কের ৮ লেনের ১২ কিলোমিটার সড়ক নির্মাণে খরচ পড়ত ২৪০ কোটি টাকা। অথচ পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণে এক লেনের প্রতি কিলোমিটার সড়ক তৈরিতে খরচ করেছে প্রায় ৮ কোটি টাকা। অর্থাৎ স্বাভাবিক খরচের চেয়ে প্রায় ৩ গুণ বেশি খরচ করেছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কে। আরও জানা যায়, রাজউকের পূর্বাচল এক্সপ্রেসওয়ে তড়িঘড়ি করেই তৈরি করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top