
বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ রোববার ডিএসইর সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ কমে ১ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেশিরভাগ শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর এ পর্যন্ত ডিএসইএক্সের ২৫৭ দশমিক ৬৯ পয়েন্ট পতন হয়েছে।



