
এক রাতে বাস যাত্রায় টাকার লোভে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে দুই বন্ধু সালেক ও আতাবর। লোভের চক্রে একে একে জড়াতে থাকে বাসের অন্য যাত্রীরাও। শুরু হয় বিশৃঙ্খলা। কারা হবে বিশৃঙ্খলার বলি? কে জিতবে পুরস্কার? এটা নির্ধারণ করবে একটি টিকিট!
মোহাম্মদ নাজিম উদ্দিনের টানটান উত্তেজনার গল্প ‘লটারি’ অবলম্বনে ভিকি জাহেদ বানিয়েছেন চরকি অরিজিনাল সিরিজ ‘টিকিট’।
নাজিম উদ দৌলার সঙ্গে সিরিজের চিত্রনাট্যও লিখেছেন ভিকি। ছয় পর্বের ক্রাইম-কমেডি ও থ্রিলার ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ আল সেন্টু, মাহমুদ আলম, জয়রাজ, বাদল শহিদ, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে। আজ বৃহস্পতিবার রাত আটটায় চরকিতে মুক্তি পাবে এই সিরিজ।



