উচ্চতার জন্য ভেঙে যায় প্রেম, বিয়ের জন্য সমান উচ্চতার পাত্র খুঁজছেন মৌসুমী

অভিনেত্রী মৌসুমী হামিদের উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার জন্যই তার প্রেম ভেঙে যায় বলে জানান। মৌসুমী বলেন, ‘উচ্চতার জন্য আমার প্রেম ভেঙেছিল। আমি একটা প্রেম করতাম। ছেলেটা আমার চেয়ে উচ্চতায় ছোট ছিল। সে আমার উচ্চতার দোহাই দিয়ে ব্রেকআপ করেছিল। এটা খুব কষ্ট দিয়েছে।’

সম্প্রতি একটি অনুষ্ঠানে  হাজির হয়েছিলেন মৌসুমী হামিদ। সেখানেই গণমাধ্যমের সামনে এই অভিনেত্রী প্রেম নিয়ে সহজ সরলভাবে বলেন, ‘মৌসুমী হামিদ জীবনে যে কয়টা প্রেম করেছে, সব কয়টাই সিরিয়াস প্রেম। তাই তো মৌসুমী হামিদের সঙ্গে প্রেম করে বুঝতে হবে ভালোবাসার রহস্য। এভাবে তো বলে দেওয়া যাবে না (হাসি)।’

প্রেমের পর বিয়ে নিয়েও উচ্চতার সমস্যায় পড়েছেন মৌসুমী হামিদ। ছেলে দেখে পছন্দ হলেও তার সমান উচ্চতার ছেলে মিলছে না। মৌসুমী বলেন, ‘লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।’

এরই মধ্যে ‘নয়া মানুষ’, ‘যাপিত জীবন’ ও ‘১৯৭১ সেই সব দিন’—তিনটি ছবির শুটিং ও ডাবিং শেষ করেছেন মৌসুমী হামিদ। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ১৮ তারিখে।

এতে মৌসুমী হামিদ ছাড়াও আরও আছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরি, শিল্পী সরকার অপু প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top