
এই সময়ে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা তিনি। কয়েক বছর ধরে ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘লাভ আজ কাল’, ‘লুকা চুপি’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘সত্যপ্রেম কি কথা’র মতো পরপর হিট হয়েছে তাঁর অভিনীত সিনেমা। ছবিপ্রতি ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন।
গত বছরের হিসাব অনুযায়ী ৫০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) মালিক এই অভিনেতা। তবে তিনি নাকি হাতখরচের জন্য হাত পাতেন মায়ের কাছে! কিন্তু কেন? বিস্তারিত জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।



